About School

প্রধান শিক্ষকের বাণী:

শিক্ষা মানুষের মনকে বিকশিত করে। শিক্ষা ছাড়া মানুষের জীবনের পরিপূর্ণতা লাভ করা যায় না। কাজেই প্রতিটি মানুষের উচিত শিক্ষা অর্জন করে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভ করা। প্রকৃত জ্ঞান লাভের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাই হচ্ছে উত্তম পন্থা। কাজেই প্রত্যেক অভিভাবকের নৈতিক দায়িত্ব তাঁদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো।


প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ:

মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়টি নেত্রকোনা জেলা সদর উপজেলাধীন ১নং মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজার সংলগ্ন সড়কপথে পশ্চিম সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো: জাহেদ আলী সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

বর্তমানে বিদ্যালয়টিতে ২৩ জন শিক্ষক-কর্মচারী বিভিন্ন পদে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে চাকরি করছেন।
বর্তমানে প্রধান শিক্ষক মোহাম্মাদ মিজানুর রহমান সাহেব নিরলস প্রচেষ্টা, দক্ষতা ও নিষ্ঠার সাথে পরিশ্রম এবং বিদ্যালয়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয় ও এলাকার সার্বিক সহযোগিতার মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন।

বিদ্যালয়টি অত্র এলাকার একটি স্বনামধন্য বিদ্যাপিঠ। বিদ্যালয়টির পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কৃতকার্য হচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরিতে যোগদান করে এলাকার সুনাম ও সুখ্যাতি অর্জন করে আসছে।

বর্তমানে বিদ্যালয়ে একটি চারতলা ভবন, একটি তিনতলা ভবন ও একটি দোতলা ভবন রয়েছে। বিদ্যালয়টির চারদিকে মজবুত সীমানা প্রাচীর রয়েছে।


স্কুল কমিটির পরিচিতি:

১. কমিটির মেয়াদ: ১০/১০/২৫ ইং
২. সদস্যবৃন্দের নাম ও পদবি:

  • উপজেলা নির্বাহী অফিসার (সভাপতি)

  • মো: আব্দুল বারেক (অভিভাবক সদস্য)

  • মোহাম্মদ শফিকুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি)

  • মোহাম্মদ মিজানুর রহমান (প্রধান শিক্ষক / সম্পাদক)

৩. স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ: ৩১/১২/২৫ ইং

Teacher staff information

Activities

School Management Information

HEAD TEACHER

Mohommad Mizanur Rahman

HEAD TEACHER

Phone: 01711796774

গুরত্বপূর্ণ লিংক